মনোহরগঞ্জে বৃষ্টির পানিতে ডুবছে শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নের লক্ষণপুর বাজারে অবস্থিত লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসা সামান্য বৃষ্টিতেই ডুবে যাচ্ছে। শ্রেণিকক্ষে হাঁটু পানি ও মাঠে কোমর পানি জমে থাকায় মাদরাসাটিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন এবং ডেঙ্গু আতঙ্ক বাড়ছে।
সরেজমিনে দেখা গেছে, মাদরাসাটির উত্তর ও পূর্ব পাশেই সড়ক, দক্ষিণ পাশে পুকুর এবং পশ্চিম পাশে বাজার অবস্থিত। সড়ক ও বাজার থেকে মাদরাসার মাঠ প্রায় ৩ ফুট নিচু। মাঠ নিচু হওয়ায় এবং পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো মাঠে হাঁটু পানি জমে থাকে। এই পানিতে ছোট ছোট কিশোর-কিশোরীরা সাঁতার কাটছে, এমনকি রাজহাঁস ও দেশীয় বিভিন্ন প্রজাতির হাঁসও সাঁতার কাটছে। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা বারান্দা দিয়ে চলাচল করছে এবং কেউ কেউ হাঁটু পানি মাড়িয়ে শ্রেণিকক্ষে যাচ্ছে।
মাদরাসার শিক্ষার্থী সজিব ও জান্নাত আক্তার বলেন, "সামান্য বৃষ্টি হলেই মাঠে পানি জমে থাকে। ফলে শ্রেণিকক্ষের বাইরে বের হতে পারি না। জলাবদ্ধতার কারণে মাদরাসার শ্রেণিকক্ষে আবদ্ধ হয়ে থাকতে হয়। মাঠের ঘাস, আগাছা, বিভিন্ন জীবজন্তু পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। চারপাশে সাপ, বিচ্ছু, পোকামাকড়, মশা বংশবিস্তার করছে। এতে ডেঙ্গু আক্রান্ত হওয়ার চিন্তা নিয়েও আমরা উদ্বিগ্ন। আমরা দ্রুত মাদরাসার মাঠে মাটি ভরাট করে সংস্কারের দাবি জানাচ্ছি।"
লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ছানা উল্লাহ বশারী বলেন, "সড়ক ও বাজারের পানি এসে পুকুর ও মাদরাসার মাঠে বৃষ্টির পানি জমে থাকার কারণে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। মাদরাসার মাঠ উঁচু না করা হলে এই ভোগান্তি চলতেই থাকবে। মাঠের পানি শ্রেণিকক্ষে ঢুকে পড়ছে। তাই দ্রুত পানি নিষ্কাশন এবং মাদরাসা মাঠ ভরাটের ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে।"
মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি বলেন, "বিষয়টি আমি অবগত হয়েছি। মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। চলতি অর্থবছরের বাজেট আসলে মাটি ভরাটের কাজ করা হবে।"
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়