তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুলাদীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর ওপর হামলা
মুলাদীতে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বা গৃহবধূ রাবেয়া বেগমের ওপর বর্বর হামলা চালিয়ে তাকে মারাত্মক আহত করেছে উশৃঙ্খল যুবক ফরহাদ দর্জি। থানায় অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৮ জুলাই, ২০২৫) সকাল ১০টার দিকে মুলাদী বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।
জানা যায়, ফরহাদ দর্জির তৃতীয় শ্রেণিপড়ুয়া ছেলে ফাহাদের স্কুল ব্যাগ ফেলে দেওয়ার অভিযোগ ওঠে অন্তঃসত্ত্বা গৃহবধূ রাবেয়া বেগমের মেয়ে জুবাইয়ার বিরুদ্ধে। এর জের ধরে কথা কাটাকাটির সৃষ্টি হলে স্থানীয় প্রভাবশালী উশৃঙ্খল ফরহাদ দর্জি দুই সন্তানের জননী অন্তঃসত্ত্বা গৃহবধূ রাবেয়া বেগমকে এলোপাতাড়ি মারপিট করে মারাত্মক জখম করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা রাবেয়া বেগমকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করে।
মুলাদী হাসপাতালে চিকিৎসাধীন রাবেয়া বেগম জানান, ফরহাদ দর্জি কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে ব্যাপক মারধর করে আহত করেছে। এ ঘটনায় রাবেয়া বেগমের স্বামী মোঃ জুয়েল ফরহাদ দর্জিকে আসামি করে মুলাদী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
মুলাদী থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত