ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ায় ব্যবসায়ীকে মারধর: বিএনপি নেতা জীবেশ বাড়ৈসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ৯-৭-২০২৫ দুপুর ৩:৩৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জীবেশ বাড়ৈর বিরুদ্ধে। আজ বুধবার (৯ জুলাই) সকালে টুঙ্গিপাড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী মনিরুজ্জামানের (উলু) জামাতা শামিম শেখ।

লিখিত বক্তব্যে শামিম শেখ জানান, তার শ্বশুর মনিরুজ্জামান (উলু) দীর্ঘদিন ধরে গোপালপুর এলাকায় খামার ও মাছের ঘের ব্যবসার সাথে যুক্ত। গত ১৮ জুন মনিরুজ্জামান ও তার ছেলে জুয়েল মোটরসাইকেলে ঘের থেকে টুঙ্গিপাড়ায় ফেরার পথে গোপালপুর রোডের চাপড়াইল ব্রিজ এলাকায় পৌঁছালে ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রান্ত তালুকদার ও তার কয়েকজন সহযোগী তাদের পথরোধ করে।

শামিম শেখ বলেন, প্রান্ত তালুকদার তাদের উদ্দেশে বলেন, "আপনারা দীর্ঘদিন ব্যবসা করছেন, কিন্তু আমাদের কোনো সহযোগিতা করেন না। বিএনপির লোক হিসেবে এই এলাকায় ব্যবসা করতে হলে আমাদের চাঁদা দিতে হবে।" চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ছাত্রদল নেতা প্রান্ত ফোনে ইউনিয়ন বিএনপির সভাপতি জীবেশ বাড়ৈকে খবর দেন। কিছুক্ষণ পর জীবেশ বাড়ৈ স্থানীয় একটি নসিমনে করে লোকজন নিয়ে এসে দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালান।

হামলায় মনিরুজ্জামান গুরুতর আহত হয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ঘটনার পর টুঙ্গিপাড়া থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন শামিম। পরবর্তীতে গোপালগঞ্জ আদালতে অভিযোগ দায়ের করলে আদালত এফআইআর গ্রহণের নির্দেশ দেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, অভিযুক্তরা বর্তমানে এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টায় লিপ্ত। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার।

অভিযোগের বিষয়ে গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জীবেশ বাড়ৈ বলেন, "আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। আমি এ ঘটনার সাথে জড়িত নই, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।"

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত