প্রেসক্লাব কাউনিয়াকে তকিপল বাজার নাগরিক সমাজের শুভেচ্ছা
রংপুরের কাউনিয়া তকিপল বাজার নাগরিক সমাজের পক্ষ থেকে প্রেসক্লাব কাউনিয়ার নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব কাউনিয়ার অস্থায়ী কার্যালয়ে এই শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক আহসান সিদ্দিক পল্লব, ইউনিয়ন বিএনপি নেতা রাশেদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মুক্তি, উপজেলা তাঁতি দলের আহ্বায়ক মাইদুল ইসলাম মুকুল, জেলা ছাত্রদলের সদস্য আমিনুল ইসলাম, কলেজ ছাত্রদল নেতা মনির, রিয়েল, স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজ হাসান হৃদয় সহ বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দ।
এ সময় প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নিতাই রায় ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া তুলে দেন নাগরিক সমাজের নেতারা।
প্রেসক্লাব নেতৃবৃন্দ শুভেচ্ছা ও সমর্থনের জন্য তকিপল বাজার নাগরিক সমাজকে ধন্যবাদ জানিয়ে বলেন, "সঠিক তথ্যপ্রবাহ ও সমাজ উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" ভবিষ্যতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
তকিপল বাজার নাগরিক সমাজের পক্ষ থেকে জানানো হয়, একটি গণতান্ত্রিক ও সচেতন সমাজ গঠনে গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। প্রেসক্লাব কাউনিয়াকে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আহ্বান জানান তারা।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে