ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মেহেরপুরে বিসিডিএস এর উপজেলা কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ৯-৭-২০২৫ দুপুর ৪:১৪

বাংলাদেশ কেমিস্টস ও ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মেহেরপুর সদর উপজেলা এবং মুজিবনগর উপজেলা শাখার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৯ জুলাই, ২০২৫) মেহেরপুর রেস্তোরাঁ স্বাদ বিলাস সভাকক্ষে আব্দুল লতিবের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা বিসিডিএস এর কার্যনির্বাহী সদস্য রিনু অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এ সময় মেহেরপুর জেলার ঔষধ ব্যবসায়ীগণ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তাদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। ওষুধ ব্যবসায়ীগণ ঔষধের এমআরপি রেট, অবৈধ ওষুধ বিক্রয় বন্ধ, মেয়াদ উত্তীর্ণ ঔষধ সময় মতো কোম্পানির নিকট হস্তান্তর সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

পরে অনুষ্ঠানে মেহেরপুর সদর উপজেলা শাখার ১৫ জন এবং মুজিবনগর উপজেলা শাখার ১৫ জন করে কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। মেহেরপুর বিসিডিএস এর সদর উপজেলা শাখার সভাপতি হিসেবে রাকিব উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে ইসমাইল হোসেনের নাম ঘোষণা করা হয়। একই সাথে মুজিবনগর উপজেলা শাখার সভাপতি হিসেবে আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে আজিজুল হকের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিসিডিএস এর সহ-সভাপতি রাকিবুল হাসান রন, কার্যনির্বাহী সদস্য মতিউর রহমান, জালাল উদ্দিন, আমিনুল ইসলাম সেন্টু, বাবর আলী সহ মেহেরপুর সদর উপজেলা শাখা ও মুজিবনগর উপজেলা শাখা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা