ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে বিনামূল্যে সার-বীজ ও গাছের চারা বিতরণ


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ৯-৭-২০২৫ বিকাল ৫:৫৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ, সার এবং আম, তাল, নারিকেলসহ বিভিন্ন ফলের মোট ৬ হাজার ৬৭৫টি চারা ও অন্যান্য উপকরণ সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

গতকাল বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে অফিস চত্বরে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান। এসময় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিউল ইসলাম, হোসেনগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি মমতাজ আলী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, পরিবেশ রক্ষা কেবল সরকারি দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক কর্তব্য। তারা বলেন, যদি আমরা গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে পারি, তাহলে ভবিষ্যতে একটি সবুজ, সুন্দর ও টেকসই সমাজ গড়ে উঠবে।

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা