ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মেহেরপুরে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ৯-৭-২০২৫ রাত ৮:৩৮

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মেহেরপুর জেলা শাখার আয়োজনে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯) জুলাই  মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের সভাপতিত্বে ও মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ফায়েজ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা ও সাবেক যুগ্ম মহাসচিব সাঈদ ইকবাল মাহমুদ টিটো।

মেহেরপুর জেলা বিএনপি'র আয়োজনে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অনুষ্ঠানে নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয় এবং নতুন সদস্যদের মাঝে সদস্যপদ ফরম বিতরণ করা হয়। কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখে প্রতিটি ওয়ার্ড,  উপজেলা ও  জেলার প্রতিটি ইউনিটে এ কার্যক্রম ছড়িয়ে দেওয়ার সর্বসম্মতিক্রমে  সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

অনুষ্ঠানের বক্তারা বলেন যে, জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমাদের সামনের দিকে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে এবং তরুণ প্রজন্মের জনপ্রিয় রাজনীতিবিদ বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য যে একটি ৩১ ঘোষণা করেছেন এটা বাস্তবায়ন করতে আমাদের সকল ইউনিটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তাহলে দেশ ও জাতির মঙ্গল হবে। বিএনপির এই সদস্য সংগ্রহ অভিযান শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ নয়, এটি মানুষের হৃদয়ে বিএনপিকে পৌঁছে দেওয়ার এক ঐতিহাসিক প্রয়াস। এই লক্ষ্য নিয়েই আমাদের সকল ইউনিটের সদস্যরা ঐক্যবদ্ধ থেকে এই সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করতে হবে। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাভেদ মাসুদ মিল্টন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, বুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি আল মামুন গাজী এবং ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ডা. সাব্বির শরিফ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ইলিয়াস হোসেন, হাফিজুর রহমান হাফি, আব্দুল আওয়াল, মকবুল হোসেন মেঘলা, মেহেরপুর জেলা বিএনপির সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আহাম্মেদ, ওমর ফারুক লিটন, রেজাউল হক, মশিউর রহমান, আখেরুজ্জামান, আবু সালেহ মোহাম্মদ নাসিম, কাওছার আলী, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, মেহেরপুর জেলা জাসাসের সভাপতি বাকা বিল্লাহ, সাজিদুর রহমান বিপ্লব, সাবিয়া সুলতানসহ বিভিন্ন ওয়ার্ড, উপজেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিটের নেতা ও কর্মীবৃন্দ। 

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা