ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধরের অভিযোগ, আহত ভাই-বোন


মিজানুর রহমান, মাগুরা photo মিজানুর রহমান, মাগুরা
প্রকাশিত: ৯-৭-২০২৫ রাত ১১:৪৫
মাগুরা সদর উপজেলার সতিজাদপুর  ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ফারুক হোসেন ও তার বোন শরিফা মারাত্মকভাবে আহত হয়েছেন।
 
ভুক্তভোগী ফারুক হোসেন অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক জমি জোরপূর্বক ভোগদখল করে আসছে প্রতিবেশী মাহমুদুল্লাহর ছেলে আবুল ও করিম আজিজুল্লাহর ছেলে কামাল, দিলওয়ার ও জলিল। তিনি বলেন, গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার শালিসি দরবার বসানো হলেও মূল সমস্যার সমাধান হয়নি। সীমানা নির্ধারণ করে জমি বুঝিয়ে না দেওয়ায় আমাদের উপর হামলা হচ্ছে বারবার।
 
আজ বুধবার দুপুর ২ টার দিকে ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী, সশস্ত্র অবস্থায় উপর্যপুরি হামলা চালানো হয় ফারুক ও শরিফার উপর। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়।
 
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য কয়েক দফা বৈঠক হলেও একপক্ষের অসহযোগিতার কারণে তা কার্যকর হয়নি।
 
ফারুক হোসেন দাবি করেন, আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই। নিরাপত্তাহীনতায় ভুগছি। দখলদাররা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।
 
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত