ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বেনাপোল বন্দরের জলাবদ্ধতা নিরসনে কমিটি গঠন


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ১০-৭-২০২৫ দুপুর ১২:১০

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের জলাবদ্ধতা নিরসনে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার (৯ জুলাই) বেনাপোল পৌরসভার নির্বাহী কর্মকর্তা কাজী নজিব হাসান সরেজমিনে বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেন। বিকালে জলাবদ্ধতা নিরসন ও ভবিষ্যতে বন্দরের পানি নিষ্কাশনের লক্ষ্যে ৬ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়।

বেনাপোল পৌরসভা সূত্রে জানা গেছে, বেনাপোল বন্দরের জলাবদ্ধতা নিরসন কমিটিতে বেনাপোল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি মনোনীত করা হয়েছে। এছাড়া কমিটিতে রাখা হয়েছে বেনাপোল কাস্টম হাউসের কমিশনার, বেনাপোল স্থলবন্দরের পরিচালক, বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার, বেনাপোল পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে সদস্য সচিব এবং সভাপতির মনোনীত ১ জন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দেশের অন্যতম বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে গত কয়েকদিন ধরে টানা বর্ষণে শেডের অভ্যন্তরে পানি ঢুকে কোটি কোটি টাকার আমদানি পণ্য ভিজে নষ্ট হয়েছে। এছাড়া ইয়ার্ডে পানি জমে থাকার কারণে আমদানি পণ্য খালাসেও ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, ফলে ব্যবসায়ীরা উদ্বেগজনক হারে দুশ্চিন্তায় ভুগছিলেন। বন্দরে পানি নিষ্কাশন কমিটি গঠন করায় ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

বেনাপোল পৌরসভার নির্বাহী কর্মকর্তা ড. কাজী নজিব হাসান জানান, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বেনাপোল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাকে পানি নিষ্কাশনের দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত উদ্যোগে পানি অপসারণের কাজ চলছে। তিনি আশা করছেন, দ্রুত পানি অপসারণ করে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনা সম্ভব হবে। তিনি আরও জানান, এই সমস্যাটি দীর্ঘদিনের এবং এর সমাধানে বেনাপোল বন্দর ব্যবস্থাপনা ও স্থানীয় প্রশাসন একসাথে কাজ করছে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, পানি নিষ্কাশনে জরুরি ভিত্তিতে কাজ শুরু হয়েছে। তিনি জানান, বেনাপোল পৌরসভার সহায়তায় পানি নিষ্কাশনের জন্য পাম্প বসানো হয়েছে এবং আশা করা যাচ্ছে পানি সরিয়ে ফেলা সম্ভব হবে।

এমএসএম / এমএসএম

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা