ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শিবচরে টানা বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ, জলাবদ্ধতায় বিপর্যস্ত বিভিন্ন এলাকা


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১০-৭-২০২৫ দুপুর ২:২৩

মাদারীপুর জেলার শিবচরে গত কয়েক দিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। অবিরাম বৃষ্টির ফলে শহরের বেশিরভাগ সড়ক পানিতে তলিয়ে গেছে, যা অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং দিনমজুরদের চলাচলে মারাত্মক অসুবিধা সৃষ্টি করেছে।

নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। বিশেষ করে উপজেলার চরাঞ্চল এবং শহরতলির কিছু এলাকায় পানি জমে বহু পরিবার ঘরবন্দী হয়ে পড়েছে। এছাড়া, দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি দ্রুত নামতে পারছে না, ফলে দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

পৌর মার্কেটের ব্যবসায়ী নাহিদ ইসলাম জানান, "টানা বৃষ্টির কারণে মার্কেটে ক্রেতা আসছে না। সকাল থেকে বসে আছি, কিন্তু তেমন কোনো কেনাবেচা নেই। প্রতিদিনই লোকসানে যাচ্ছি।"

স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতিবার বৃষ্টি হলেই একই চিত্র দেখা যায়। সুষ্ঠু পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি একটু বাড়লেই রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ে। এ অবস্থায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, এতে করে দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার