ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে গ্রাম পুলিশের মাঝে বাই-সাইকেল বিতরণ


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ১০-৭-২০২৫ দুপুর ৩:৩৯

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে জেলা প্রশাসনের অর্থায়নে ৮ ইউনিয়নের ৭৫ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল, পোশাক এবং ব্যাগসহ অন্যান্য জিনিসপত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান আনুষ্ঠানিকভাবে গ্রাম পুলিশদের মাঝে এসব সরঞ্জামাদি বিতরণ করেন। 

এ অনুষ্ঠানে উপজেলার ৮ টি ইউনিয়নের ৮০ জন গ্রাম পুলিশ, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

এসময় ইউএনও তার বক্তব্যে বলেন, প্রতিটি ইউনিয়নের দফাদারসহ মোট ১০ জন করে ৮০ জনের মধ্যে ৭৫ জনকে নতুন বাই-সাইকেলসহ তাদের দ্বায়িত্ব পালনের জন্য অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে যে ৫ জন গ্রাম পুলিশ নতুন যোগদান করেছেন তাদেরকে পরবর্তীতে সাইকেল প্রদান করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ধর্মগড় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ভুপেন চন্দ্র রায় সকালের সময় প্রতিনিধিকে বলেন, সরকারের দেওয়া এই সাইকেল পেয়ে আমরা অনেক আনন্দিত। এখন আমরা সাইকেলের মাধ্যমে যে কোনোখানে তথ্য সংগ্রহে দ্রুত যেতে পারবো। একই ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বিমল চন্দ্র বলেন, সাইকেল পেয়ে খুশি হয়েছি, তবে বর্তমান বাজারের দ্রব্যমূল্যের পরিস্থিতিতে যে বেতন পাই তা দিয়ে সংসারের খরচ চালাতে অনেক কষ্ট হয়। 

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা