ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ১০-৭-২০২৫ দুপুর ৪:১৭

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় বর্নি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামাদ মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১০ জুলাই, ২০২৫) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ থেকে বের হওয়ার সময় টুঙ্গিপাড়া থানার একটি চৌকস টিম ওসি খোরশেদ আলমের নির্দেশে তাকে আটক করে। অভিযান পরিচালনা করেন এসআই মনির হোসেন ও এএসআই খালেকুজ্জামান।

পুলিশ জানায়, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি রাতে টুঙ্গিপাড়া থানার খান সাহেব শেখ মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার (নং: টুঙ্গী-২) এজাহারভুক্ত আসামি ছিলেন সামাদ মুন্সি। ওই মামলায় মোট ১০৫ জনকে নামীয় এবং ৪৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম জানান, "আসামিকে গোপালগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।" ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে এ গ্রেপ্তারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বললেও, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, "অপরাধী অপরাধীই, দলীয় পরিচয় দেখে নয় বরং আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হয়েছে।"

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত