টানা বৃষ্টিতে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন
টানা কয়েকদিন ধরে রাঙামাটি জেলায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এতে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় এবার একযোগে চালু করা হলো কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট। সবগুলো ইউনিট চালু হওয়ায় ২১২ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।তিনি জানান, বুধবার (৯ জুলাই) রাত ৮টায় এই কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে একসাথে ৫টি ইউনিট সচল হয়। এতে বিদ্যুৎ উৎপাদন হয়েছে সর্বমোট ২১২ মেগাওয়াট।
প্রকৌশলী হাসান জানান, ৫টি ইউনিটের মধ্যে ১ নম্বর ও ২ নম্বর ইউনিটে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট এবং ৩, ৪ ও ৫ নম্বর ইউনিটে ইউনিটে ৪০ মেগাওয়াট করে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুম থেকে জানা যায়, বেশ কয়েকদিন ধরে রাঙামাটিসহ দেশের বিভিন্ন জায়গায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। ফলে কাপ্তাই হ্রদে ঘন্টায় ঘন্টায় পানি বৃদ্ধি পাচ্ছে। আর পানি বৃদ্ধির কারণে বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে কাপ্তাই হ্রদের পানির লেভেল ছিল ৯৬.৪১ ফুট মীনস সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এসময় হ্রদের পানি থাকার কথা ৮৫.২৮ ফুট মীনস সি লেভেল। কাপ্তাই হ্রদের পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৮ ফুট মীনস সি লেভেল।
প্রসঙ্গত, ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই কেন্দ্রে ৫টি ইউনিট পানির অভাবে চালুর সম্ভব হয়নি। হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় বুধবার রাত ৮টা থেকে পুণরায় ৫টি ইউনিট চালু হলো। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে বলে জানান দায়িত্বরত প্রকৌশলীরা।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন