ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

ত্রিশালে সরকারি রাস্তা বন্ধের অভিযোগ


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১১-৭-২০২৫ বিকাল ৬:১২

ময়মনসিংহের ত্রিশালে একটি সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। বিষয়টি নিষ্পত্তির জন্য এলাকাবাসী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগও দিয়েছেন।

ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের সতেরপাড়া গ্রামের নজরুল ইসলাম নজি মেম্বারের বাড়ি থেকে মনারকান্দা মাদরাসা পর্যন্ত রাস্তা বন্ধ করে দেওয়ার এই ঘটনা ঘটেছে। এতে করে স্থানীয়দের যাতায়াত এবং স্কুল, কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগকারীরা জানান।

অভিযোগে জানা যায়, স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মো. অলিউল্লাহ শোভা ও স্থানীয় যুবলীগ নেতা মো. হাবিবুল্লাহ রাসেল দীর্ঘদিন ধরে হালট বন্ধ করে ও গাছ লাগিয়ে রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এলাকাবাসী। সদর ইউনিয়নের সতেরপাড়া নজি মেম্বার বাড়ি হতে মনারকান্দা মাদ্রাসা পর্যন্ত রাস্তাটি বন্ধ করে দেওয়ায় এলাকাবাসীর চলাচল ও ছোটখাটো যান চলাচল বন্ধ রয়েছে।

এ সময় স্থানীয় সুরুজ আলী, আব্দুল খালেক, আসাদুল ইসলাম আশা, আতিকুল ইসলাম, তানজিনা আক্তার, মারিয়া আক্তার সহ অনেকেই অভিযোগ করে বলেন, "আমরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্যার বরাবর একটি অভিযোগপত্র দিয়েছি। রাস্তাটি নিশ্চিহ্ন করতে হালটে গোয়ালঘর ও গাছের চারা রোপণ করেছেন তারা। এতে করে সতেরপাড়া, আউলটিয়া ও পাঁচপাড়া গ্রামের বাসিন্দাদের যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।"

স্থানীয়দের দাবি, সরকারি হালটের ওপর স্থানীয়দের অর্থ দ্বারা নির্মিত রাস্তাটি উদ্ধারের জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, অভিযোগটি পেয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার