মাগুরা শালিখায় পারিবারিক কলহে স্বামীর সাবলের আঘাতে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
মাগুরার শালিখা উপজেলার শতখালি ইউনিয়নের হরিশপুর গ্রামের হোগলাডাঙ্গা পাড়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর সাবলের আঘাতে স্ত্রী নিহত হয়েছেন। নিহত স্ত্রীর নাম সোনালী আক্তার (৩৭) এবং অভিযুক্ত স্বামী মিজানুর রহমান মোল্লা (৪৫)। শনিবার সকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সোনালীর মেয়ে মদিনা জানান, পারিবারিক বিরোধের একপর্যায়ে তার বাবা সাবল দিয়ে তার মায়ের মাথায় আঘাত করেন, এতে ঘটনাস্থলেই তার মায়ের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, ঘটনার পর মিজানুর রহমান পালিয়ে যান। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, নিহতের ভাই বাদী হয়ে হত্যার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। অভিযুক্ত মিজানুর রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকাবাসীর মতে, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটেছে। মিজানুর রহমান প্রবাস থেকে ফেরার পর ঢাকায় কর্মরত ছিলেন এবং স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার সন্দেহ থাকায় তাদের দাম্পত্য সম্পর্কে সমস্যা বাড়ছিল।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন