ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

হরিপুর সীমান্তে বিএসএফ'র গুলিতে বাংলাদেশি যুবক নিহত


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ১২-৭-২০২৫ দুপুর ৪:৫
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ'র গুলিতে আসকর আলী রাসেল (১৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মৃত আসকর আলী রাসেল ওই উপজেলার জীবনপুর গ্রামের নিয়াজ উদ্দিনের ছেলে। হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা সকালের সময় প্রতিনিধিকে নিশ্চিত করেছেন। 
 
শনিবার (১২ জুলাই) ভোর ৪টার দিকে হরিপুরের মিনাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে মিনাপুর বিওপি ক্যাম্প কমান্ডার জিতেন্দ্রনাথ সরকার জানান, ঘটনার দিন ভোরে মিনাপুর সীমান্তের ওপারে বাংলাদেশমুখি ওই যুবককে বিএসএফ সদস্য গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মৃত আসকরের লাশ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে। এ ঘটনায় বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে আছেন মর্মে মিনাপুর ক্যাম্প কমান্ডার জানান।

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা