সাতকানিয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের নামে চাঁদাবাজির অভিযোগে ৩ জন গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়ায় পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে সম্পৃক্ততা এবং স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফকিরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বান্দরবান জেলার আলীকদম উপজেলার আবুল কাশেম পাড়ার শাহাব উদ্দিনের দুই ছেলে মো. আবুল কাশেম (২৯) ও মো. হোসাইন (১৯)। অপরজন হলেন বান্দরবান জেলার লামা উপজেলার রূপসী পাড়া এলাকার আবুল হাশেমের ছেলে আবু মুছা (৩০)। তারা দীর্ঘদিন ধরে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের সন্দীপ্যা পাড়ায় বসবাস করে আসছেন।
এলাকাবাসী জানায়, আটককৃতদের সঙ্গে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে। তারা এলাকার বিভিন্ন তথ্য পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের কাছে পাঠান। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা অপহরণ ও হত্যার ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে চাঁদা আদায় করে আসছে। পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের হুমকিতে এলাকাবাসী রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে।
এলাকাবাসী আরও জানায়, আটককৃতরা কিছুদিন আগে চাঁদা না পেয়ে এক কৃষকের খামারে আগুন লাগিয়ে দেন। সাম্প্রতিক সময়ে আরও বেশ কয়েকজন কৃষকের কাছে মোবাইলে চাঁদা দাবি করে আসছিলেন তারা। বৃহস্পতিবার রাতে ওই তিনজনকে ফকিরহাট এলাকা থেকে আটক করেন এলাকাবাসী। পরে তাদেরকে সাতকানিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. তফিকুল আলম বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের নামে চাঁদাবাজির কথা স্বীকার করেছেন।"
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত