রাণীশংকৈলে প্রাইভেট কারের ড্রাইভিং শিখতে গিয়ে দুর্ঘটনায় আহত ৪
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে শনিবার (১১ জুলাই) দ্বীপ বসাকের যৌতুকে পাওয়া একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ৪ পথচারীকে আহত করেছে। এসময় কারটির আঘাতে রাস্তার পাশের ২টি দোকানের মালামাল ভেঙে ক্ষতিগ্রস্ত হয়।
জানা গেছে, ঘটনার দিন পৌর শহরের তনু বস্ত্রালয়ের স্বত্বাধিকারী সদ্য বিবাহিত দ্বীপ বসাক যৌতুকে পাওয়া তার নতুন ট্যাক্সি কারটি ট্রায়াল দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চৌরাস্তা মোড়ে রাস্তার পাশে থাকা ৪ জন পথচারীকে ধাক্কা দেন। এতে পথচারীরা গুরুতর আহত হন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় গাড়িটির আঘাতে মিঠুন ও শরীফ কনফেকশনারি দোকান দুটির অনেক মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বীপ বসাক তার শ্বশুরের দেওয়া নতুন গাড়িটি চালিয়ে যাচ্ছিলেন এবং চৌরাস্তা মোড়ে এসে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি রাস্তার পাশে দাঁড়ানো পথচারীদের ধাক্কা দেয় এবং ২টি দোকানে ঢুকে আঘাত করে। এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, চালকের অদক্ষতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে দোকানদার শরীফ জানান, "নতুন বিয়ে করে দ্বীপ শ্বশুরবাড়ি থেকে যৌতুক হিসেবে প্রাইভেট কার নিয়েছেন। তিনি আগে ড্রাইভিং শেখেননি, তার ড্রাইভিং লাইসেন্সও নেই।" শরীফ আরও বলেন, "আমার এবং আমার পাশের দোকানদার মিঠুন কনফেকশনারিতে গাড়িটি ধাক্কা দিলে আমাদের ফ্রিজসহ লক্ষাধিক টাকার মালামালের ক্ষতি হয়েছে।"
এ ব্যাপারে তনু বস্ত্রালয়ের মালিক দ্বীপ বসাক মুঠোফোনে তার দোষ স্বীকার করে বলেন, "এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আমি ক্ষতিপূরণ দিয়ে পুষিয়ে দেবো।"
এ বিষয়ে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক মুঠোফোনে জানান, "এ ঘটনাটি আসলে দুঃখজনক। এ নিয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি, পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা