রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিদ্দিকুর রহমান সিদ্দিক (৪৫) নামে এক কৃষক মারা গেছেন। গতকাল শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ৯টায় পৌর শহরের ভান্ডারা মহল্লায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সিদ্দিক ওই মহল্লার মৃত মফিজ উদ্দিনের ছেলে। পৌর বিএনপির সম্পাদক মহসিন আলী ঘটনার সত্যতা 'সকালের সময়'কে নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ঘটনার দিন শনিবার রাত সাড়ে ৯টায় কৃষক সিদ্দিকের বাড়ির পেছনে এক ব্যক্তির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ওই জানাজা অনুষ্ঠানে বিদ্যুৎ সরবরাহের জন্য অস্থায়ীভাবে তার বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল। পরে জানাজার নামাজ শেষে সিদ্দিক ওই বিদ্যুৎ সংযোগের তার খুলতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, "এ ঘটনার কথা জেনেছি, এনিয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।"
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা