ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মেহেরপুরের সমাজকর্মী দিলারা জাহান পেলেন "হিউম্যান অ্যাওয়ার্ড" ২০২৫


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ১৩-৭-২০২৫ দুপুর ২:১৬

ঢাকার কাকরাইলে শনিবার (১২ জুলাই) আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে মেহেরপুরের সমাজকর্মী, পুষ্টিবিদ ও ফিজিওথেরাপিস্ট দিলারা জাহানকে "হিউম্যান অ্যাওয়ার্ড" ২০২৫ প্রদান করা হয়েছে। আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শামছুল আলম এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

মেহেরপুর জেলার বুড়িপোতা ইউনিয়নের যাদবপুর গ্রামের বাসিন্দা দিলারা জাহান দীর্ঘ দিন ধরে মেহেরপুর জেলা সহ আশেপাশের জেলাগুলোতে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তারই স্বীকৃতি স্বরূপ তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হয়। পেশায় একজন পুষ্টিবিদ ও ফিজিওথেরাপিস্ট হলেও তিনি দীর্ঘ দিন ধরে একজন সমাজকর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন। মেহেরপুর জেলায় জনশ্রুতি আছে যে, তিনি মানুষের বিপদে-আপদে সব সময় ছুটে যান। সমাজের অসহায় ও অবহেলিত পেশাজীবী মানুষের কল্যাণে তিনি ব্যক্তিগত উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দেন। মানবতার সেবায় তিনি দিনরাত চব্বিশ ঘন্টা নিজেকে নিয়োজিত রেখেছেন।

এছাড়াও দিলারা জাহান সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য মেহেরপুর সদর উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠ জয়িতা পুরস্কারে ভূষিত হয়েছেন। তার এই মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের জন্য মেহেরপুরের অনেকে তাকে মানবতার "মা" বলে আখ্যায়িত করেছেন। "হিউম্যান অ্যাওয়ার্ড" ২০২৫ পুরস্কার পাওয়ায় মেহেরপুর জেলার সর্বস্তরের মানুষ তাকে অভিনন্দন জানিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক যুবরাজ খান, চেয়ারম্যান, শিল্পী উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ; চেয়ারম্যান ড. শাহজাহান মজুমদার, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনস (এফবিজেও); কবি অশোক, সম্পাদক ও প্রকাশক, স্বদেশ বিচিত্রা পত্রিকা; মোহাম্মদ মনির হোসেন কাজী, সম্পাদক ও প্রকাশক, বার্তা প্রবাহ পত্রিকা; মো. কামরুজ্জামান আসাদ, উপদেষ্টা, আসক ও মানবাধিকার ফাউন্ডেশন; হাজী মোসলেম হোসেন সরদার (পরিচালক) সহ অন্যান্য গুণী ব্যক্তিবর্গ।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস