কাউনিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান ঘর দখলের অভিযোগ
রংপুরের কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দোকান ঘর দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, দোকান ঘরের জামানতের টাকা ফেরত দেওয়া তো দূরের কথা, উল্টো দোকান ঘর লিখে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
রোববার (১৩ জুলাই) নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী ইউছুফ আলী এই অভিযোগ করেন। তিনি উপজেলার নিজপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
সংবাদ সম্মেলনে ইউছুফ আলী বলেন, তিনি পেশায় একজন ড্রাইভার এবং বাস্তুভিটা ছাড়া সহায়-সম্বলহীন অসুস্থ মানুষ। ২০১৫ সালে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮নং দোকান ঘরটি তৎকালীন বরাদ্দকৃত মালিক ফাতেমা বেগমের নিকট থেকে ২ লাখ ৬০ হাজার টাকা জামানতমূলে লিখিতভাবে ক্রয় করেন। ওই সময় দোকান ঘরের কাজ অসমাপ্ত ছিল। ওই বছরেই বিদ্যালয় পরিচালনা কমিটি দোকান ঘরটি স্ট্যাম্পের মাধ্যমে ভাড়ার চুক্তিপত্র তার নামে সম্পাদন করে দেয়।
তিনি বলেন, দোকান ঘরটির অসমাপ্ত কাজ করতে গেলে পূর্বের মালিক ফাতেমা খাতুনের ছেলে, আ.লীগ নেতা কাজল মিয়া তার দলীয় প্রভাব খাটিয়ে কাজে বাঁধা দেন। এরপর গত দুই সপ্তাহ আগে পুনরায় দোকান ঘরের কাজ করতে গেলে কাজল মিয়ার যোগসাজশে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, কাজলের ভগ্নিপতি উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলম ব্যাপারীসহ সাঙ্গপাঙ্গরা দোকান ঘরের কাজ করতে বাঁধা দেন।
তিনি আরও বলেন, অভিযুক্ত প্রভাবশালীরা তাকে মাত্র ২০ হাজার টাকা নিয়ে দোকান ঘরটি লিখে দিতে বলেন। না হলে তার নামে ১৫-২০টি মামলায় ফাঁসানো হবে এবং তাকে এলাকাছাড়া করার হুমকি দেন। এরইমধ্যে তারা দলীয় প্রভাবে দোকান ঘরটি অন্যত্র বিক্রি করেছে। বিএনপির ওই নেতারা তাকে জীবননাশেরও হুমকি প্রদান করে আসছেন। বর্তমানে তিনি তার পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের নিকট আইনী সহায়তা দাবি করেন। সংবাদ সম্মেলনে ইউছুফ আলীর স্ত্রী সালমা বেগম, ভাতিজা রানা মিয়া ও ভাগ্নে ভুট্টু মিয়া উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে