ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

দক্ষিণ কেরানীগঞ্জে রাজউকের অভিযানে ১৩টি ভবনের মিটার জব্দ


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ১৩-৭-২০২৫ রাত ৮:৭

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আদ্বীন মোমেন মেডিকেল কলেজ, ধলেশ্বর রোড ও কন্টেইনার পোর্ট রোডে রাজউকের মোবাইল কোর্ট পরিচালনা করে নকশাবহির্ভূত অংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। একই সঙ্গে ভবনগুলোর বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে ১২টি বিদ্যুতের মিটার জব্দ করা হয়।

১৩ জুলাই রবিবার রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বেলায়েত হোসেনের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় রাজউকের অনুমোদিত নকশাবিহীন ও নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণকাজ করায় নির্মাণাধীন ভবনগুলোর কাজ বন্ধ করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি ভবন মালিকরা নিজ দায়িত্বে নকশাবহির্ভূত বর্ধিত স্থাপনা ভেঙে অপসারণের জন্য ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দেন।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বেলায়েত হোসেন সাংবাদিকদের বলেন, "যে সকল নির্মাণাধীন ভবনে অভিযান চালানো হয়েছে, সেগুলোর নির্মাণকাজে রাজউকের নকশা ছাড়া ও নকশার ব্যত্যয় ঘটানোসহ বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে। তাই আপাতত ভবনগুলোর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া নকশাবহির্ভূত স্থাপনা অপসারণসহ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন ও বিদ্যুতের মিটার জব্দ করা হয়েছে।"

উচ্ছেদ অভিযানে জোন ৭/৩ এর অথরাইজড অফিসার সাঈদা ইসলাম, সহকারী অথরাইজড অফিসার আব্দুল রাজ্জাক তোহা, প্রধান ইমারত পরিদর্শক কামাল হোসেন, ইমারত পরিদর্শক শামসুল, ইমারত পরিদর্শক মাসুদ রানা, ইমারত পরিদর্শক মো. সিহাবউদ্দিন, ইমারত পরিদর্শক মো. রাফিউল আলম, ইমারত পরিদর্শক সাহিদা শারমিন ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল