ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

স্কাউটিং-এর পূর্ণাঙ্গ নির্দেশিকা "স্কাউট হ্যান্ডবুক" এর মোড়ক উন্মোচন


মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব photo মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব
প্রকাশিত: ১৩-৭-২০২৫ রাত ৮:২৯

স্কাউট অংগনে অন্যতম প্রকাশনা হিসেবে যুক্ত হলো একটি নতুন সংযোজন—"স্কাউট হ্যান্ডবুক"। বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের যুগ্ম আহবায়ক—মোঃ রাকিব হাসান শিপু এবং মো: সামিন রহমান—এর যৌথ সম্পাদনায় বইটি আজ আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়।
বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় সদর দপ্তরে আয়োজিত এ অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ স্কাউটস-এর আহ্বায়ক জনাব এহসানুল হক। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এডহক কমিটির সম্মানিত সদস্য সচিব জনাব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, এবং এডহক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

এই হ্যান্ডবুকে স্কাউটিং বিষয়ক ইতিহাস, আদর্শ, আইন, কাঠামো, কর্মসূচি চিত্রসহ সকল পর্যায়ের কার্যক্রম বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে। প্রতিটি অধ্যায়ের শেষে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের মাধ্যমে পাঠকদের আত্মমূল্যায়নের সুযোগ রাখা হয়েছে। কাব স্কাউট, স্কাউট ও রোভার—সব পর্যায়ের সদস্যদের জন্য এটি একটি যুগোপযোগী, তথ্যসমৃদ্ধ ও নির্দেশনামূলক সহায়ক গ্রন্থ।
লেখকদ্বয় আশা প্রকাশ করেন, বইটি স্কাউট সদস্যদের সর্বোচ্চ সম্মাননা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে। স্কাউটিং-এর প্রতি গভীর ভালোবাসা ও অভিজ্ঞতার সংমিশ্রণে রচিত এই হ্যান্ডবুকটি আগামী প্রজন্মের স্কাউটদের জন্য একটি মূল্যবান সম্পদ হয়ে থাকবে নিঃসন্দেহে।

এমএসএম / এমএসএম

শিশু হাসপাতালে মোবাইল চুরি, আনসারের তৎপরতায় হাতেনাতে আটক যুবক

সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা পল্লব ঢাকায় গ্রেফতার

রংপুরে একই পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা এবং সুষ্ঠু বিচার দাবি জিএম কাদেরের

মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রিয়জনের যত্নে পাশে দিয়ামনি ই কমিউনিকেশন ও মেডিক্যালস বিডি

রাসুল (সা.)-এর সুন্নাহ ও আদর্শ জীবনভিত্তিক বাস্তবায়নের আহ্বান

রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ,সম্পাদক ড. জিয়া

গ্রামীণ উন্নয়নের প্রাণশক্তি এলজিইডি: ক্যাডারভুক্তি সময়ের দাবি

শাহজালাল বিমানবন্দর কল্যাণ কমিটিতে নতুন নেতৃত্ব

ঢাবিতে হোটেল শাহিদ প্যালেস প্রযোজিত ডুসাক ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন জীবননগর

মহানগর গোয়েন্দা ডিবিতে প্রায় ১৬ বছর একই কর্মস্থলে তৃতীয় শ্রেণির কর্মচারী মোঃ জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শহীদ মেধাবৃত্তি ও অর্ধবার্ষিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করল শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজ