মুরাদনগরে বাসে আগুন ও মালিককে হত্যার চেষ্টা
কুমিল্লার মুরাদনগরে ফারহানা বাসে পেট্রোল ছিটিয়ে বাসের মালিককে হত্যার চেষ্টা মামলার মূল আসামিরা এখনো অধরা। অভিযোগ উঠেছে, মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
জানা যায়, গত ৩ জুন রাতে বাখরনগর শালবনের পাশে গাড়ি পার্কিং করে ঘুমিয়ে ছিলেন বাসের মালিক আবুল কাশেম। রাত আনুমানিক ৩টায় দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা গাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং গাড়ি থেকে আবুল কাশেমকে উদ্ধার করে। এ সময় গাড়িতে ঘুমিয়ে থাকা আবুল কাশেমের শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে যায়।
এই ঘটনায় আবুল কাশেম বাদী হয়ে গত ১৪ জুন মুরাদনগর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলার ৩ নম্বর আসামি সিয়াম (১৯) অন্য একটি মামলায় বাঙ্গরা বাজার থানায় আটক হলে সেখানে পুলিশের কাছে জবানবন্দিতে গাড়ি পোড়ানোর কথা স্বীকার করেন। পরবর্তীতে গাড়ি পোড়ানো ও হত্যাচেষ্টা মামলায় তাঁকে জেলহাজতে পাঠানো হয়। আসামির স্বীকারোক্তি অনুযায়ী মূল আসামিদের চিহ্নিত করা হয়।
এই ঘটনায় বিচার পেতে প্রশাসনের সহায়তা কামনা করছেন গাড়ির মালিক ও মামলার বাদী আবুল কাশেম। এদিকে, (১৪ জুলাই) সোমবার সকালে অপরাধীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মানববন্ধনে উপস্থিত বাসের মালিক ও মামলার বাদী আবুল কাশেম বলেন, "আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, আসামিরা বাইরে থাকায় আমাকে মামলা তুলে নিতে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে। বাস পুড়িয়ে আমাকে নিঃস্ব করে দিয়েছে। এই মামলায় পুলিশ আমাকে সহযোগিতা করছে না।" মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এসআই মইন আসামিদের থেকে সুবিধা নিয়ে তাকে অসহযোগিতা করছেন বলেও অভিযোগ করেন বাদী আবুল কাশেম। তিনি আরও বলেন, "মূল আসামিরা আটক না হওয়ায় আমি চিন্তিত। সবসময় ভয়ে থাকতে হয়। এরা যেকোনো সময় আমার পরিবারের ওপর হামলা করে মেরে ফেলতে পারে।"
এ সময় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাখরনগর গ্রামের মেম্বার জালাল উদ্দিন, স্থানীয় জামাল মিয়া, আনোয়ার হোসেন ও মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর