বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) গুলিতে নিহত আসকর আলী রাসেল (১৬) নামে এক বাংলাদেশির মরদেহ একদিন পর ফেরত দেওয়া হয়েছে। রবিবার (১৩ জুলাই) রাত ১০টার দিকে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি হস্তান্তর করা হয়।
এর আগে, গত শনিবার (১২ জুলাই) ভোরে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছে বিএসএফের গুলিতে প্রাণ হারায় ওই বাংলাদেশি যুবক। নিহত আসকর আলী রাসেল উপজেলার জীবনপুর গ্রামের নিয়াজ উদ্দিনের ছেলে।
মিনাপুর বিওপি ক্যাম্প কমান্ডার জানান, রবিবার রাত ১০টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় হরিপুর থানা পুলিশের প্রতিনিধি দল মরদেহটি গ্রহণ করেন। হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, রবিবার রাতে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা