ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নাটোরে নির্যাতিতা নারীর চিকিৎসায় সেনাবাহিনীর মানবিক সহায়তা


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ১৫-৭-২০২৫ দুপুর ৩:১৮

নাটোর জেলার কাফুরিয়া ইউনিয়নের মোহনপুর গ্রামে গত ২৬ জুন রাতে একটি হৃদয়বিদারক ও মধ্যযুগীয় কায়দার নিষ্ঠুর ঘটনা ঘটে। পূর্ববিরোধের জেরে হালিমাশাহনাজ নামের দুই নিরীহ নারীর শরীরে গরম পানি ও মরিচের গুঁড়া মিশিয়ে ঢেলে দেয় একদল দুর্বৃত্ত। একইসঙ্গে তাদের মাথায় আঘাত করে মারাত্মকভাবে আহত করা হয়।

ঘটনার অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে এবং জড়িত ছয়জনকে আটক করে। পরে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর এ দ্রুত ও কঠোর পদক্ষেপে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।

আহত দুই নারীর মধ্যে একজন ইতোমধ্যে শারীরিকভাবে কিছুটা সেরে উঠলেও, অপরজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। তার শরীরের বিস্তীর্ণ অংশ ঝলসে যায় এবং উন্নত চিকিৎসার প্রয়োজন হয়। পরিবার জানায়, এ পর্যন্ত তার চিকিৎসার পেছনে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা ব্যয় হয়েছে, যা তাদের পক্ষে বহন করা কষ্টকর হয়ে পড়েছিল।

বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দৃষ্টিগোচর হলে তিনি সরাসরি উদ্যোগ নেন। তাঁর মানবিক নির্দেশনায়, গুরুতর আহত ওই নারীর উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় এবং তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বাংলাদেশ সেনাবাহিনী বহন করছে।

সেনাবাহিনীর এই মানবিক সহায়তা শুধু আহত নারী ও তার পরিবারের নয়, পুরো এলাকার মানুষের হৃদয়ে গভীর প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই উদার ও দায়িত্বশীল ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন এবং এ ধরনের মানবিক দৃষ্টান্ত ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

এমএসএম / এমএসএম

বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক

মহেশখালীর মিঠাছড়ি থেকে থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ২জন

বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে দুর্ধর্ষ ডাকাতি

লাকসামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী র‌্যালী

ধামরাইয়ে নদী থেকে চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা নারীর মরদেহ উদ্ধার

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব শ্যামনগরের এক পরিবার: কুয়েতে নিয়ে অমানুষিক নির্যাতন,প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাঘা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ ৪ জন আটক

পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান

লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ