১৯ জুলাই জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ: মাগুরা জেলা শাখার সংবাদ সম্মেলন
মাগুরা জেলার পক্ষ থেকে আগামী ১৯ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে যোগদান উপলক্ষে জামায়াতে ইসলামীর একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জামায়াতে ইসলামীর মাগুরা জেলার প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ও মাগুরা ২নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এমবি বাকের। আরও বক্তব্য রাখেন মাগুরা জেলার সাবেক আমির ও মাগুরা ১নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মতিন।
মূল বক্তব্যে জেলা আমির বলেন, কেন্দ্রীয় উদ্যোগে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ জুলাই ৭ দফা দাবি বাস্তবায়ন এবং সম্প্রীতির এক বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তারই প্রস্তুতি হিসেবে আজকের এই সংবাদ সম্মেলন। তিনি জানান, আমিরে জামায়াত ড. শফিকুর রহমানের ডাকে মাগুরা জেলার ১০ হাজারেরও অধিক লোক ঢাকার সমাবেশে যোগদান করবেন। এর প্রস্তুতি হিসেবে ১০০টি বাস ও ১০০টি প্রাইভেট মাইক্রোবাসসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
মিটফোর্ডে হত্যাকাণ্ডের বিষয়ে নিন্দা জানিয়ে তিনি বলেন, "সন্ত্রাসী কোনো দল করতে পারে না, খুনি কোনো দলের সদস্য হতে পারে না। খুনি, চাঁদাবাজ যেই হোক না কেন, সেই ব্যক্তিকে যথার্থ শাস্তি দিতে হবে।" ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ সফল হওয়ার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে মাগুরা রিপোর্টার্স ইউনিটের সভাপতি এইচ এন কামরুল ইসলাম সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন