পরিবার পরিকল্পনায় বিশেষ অবদানে শ্রেষ্ঠ ইউএনও মেহেরপুরের খায়রুল ইসলাম
মেহেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলামকে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ তাকে এই স্বীকৃতি তুলে দেন।
গতকাল সোমবার (১৪ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।
প্রসঙ্গত, মেহেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম ২০২৫ সালের জুন মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ ইউএনও হিসেবে সম্মাননা পেয়েছিলেন। এবার তিনি পরিবার পরিকল্পনা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দ্বিতীয়বারের মতো এই গৌরব অর্জন করলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন, মেহেরপুর ডা. একেএম আবু সাঈদ, জেলা শিক্ষা অফিসার, মেহেরপুর হযরত আলী, উপ-পরিচালক, মেহেরপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগ রাশেদুল বশির খান সহ মেহেরপুর জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ