ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাযাত্রী নিহত


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৩-৬-২০২১ রাত ১০:৫৭
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে আইয়ুব আলী (৫৫) নামে এক অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরো তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৩ মে) বিকেলে মহাসড়কের শিবালয় উপজেলার উথলী সংযোগ সড়ক এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী শিবালয় উপজেলার শিবরামপুর গ্রামের মৃত ফজল মাতবরের ছেলে।
 
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াদ মাহমুদ বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের উথলী সংযোগ সড়ক এলাকায় ঢাকামুখী সেলফি পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশায় থাকা আইয়ুব আলী নামে এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন যাত্রী। আহতদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ