আইনি জটিলতা কাটিয়ে নির্বাচনের পথে কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন
আইনি জটিলতায় কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন স্থগিত করা হয়েছিল। সেই জটিলতা কাটিয়ে ফের নির্বাচনের পথে ছুটছেন বেশ কয়েকজন শ্রমিক নেতা। নতুন করে কোনো আইনি বাধা সৃষ্টি না হলে অচিরেই নির্বাচনী তফসিল ঘোষণার অপেক্ষায় প্রহর গুনছেন প্রার্থী ও ভোটাররা।
গত ৬ মার্চ ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী ১৪ মার্চ ছিল নির্বাচনের দিনক্ষণ। সকল প্রস্তুতি যখন প্রায় শেষের দিকে, ঠিক তার তিন দিন আগে ১১ মার্চ নির্বাচন সাময়িক স্থগিত ঘোষণা করেন কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান ও নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার। আইনি জটিলতা, তফসিল ঘোষণায় অনিয়মের অভিযোগ সহ আঞ্চলিক শ্রম অধিদপ্তরের আপত্তির মুখেই ওই নির্বাচন সাময়িক স্থগিত করেন কর্মকর্তারা।
১১ মার্চ চিনিকলের হিসাব বিভাগের (কানামানা) করণিক রাসেদুল হক রাসেল নির্বাচনী তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। এ দিকে, অনিয়মতান্ত্রিক তফসিল ঘোষণার অভিযোগ তুলে দামুড়হুদা সহকারী জজ আদালতে রিট করেন একই বিভাগের করণিক (কানামানা) চৌধুরী রাসেল আহমেদ। প্রতিষ্ঠান প্রধান ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কর্তৃক ১১ মার্চে নির্বাচন স্থগিত রাখার বিরুদ্ধে ৫ মে ঢাকা হাইকোর্টে রিট আবেদন করেন কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স।
১৮ জুন এই রিটের রায় ঘোষণা করেন হাইকোর্টের বিচারক এমডি আকরাম হোসেন চৌধুরী ও দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান, শ্রম ও কর্মসংস্থান অধিদপ্তরের মহাপরিচালক, কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক, কুষ্টিয়া আঞ্চলিক শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক ও কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানকে ডাকযোগে পাঠানো হাইকোর্টের রায়ের কপি পৌঁছায় ২৬ জুন। রায়ে বিবাদীগণকে কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নির্বাচন ২০২৫ যথাযথ আইন ও নির্দেশনা মেনে কার্যক্রমের নির্দেশ দেন। এছাড়া রিট পিটিশনে বিবাদীগণের ওপর ৪ জুনের রুল নিশি আদেশ জরুরি ভিত্তিতে জারি করে প্রতিবেদন সহ আদালতে ফেরতের নির্দেশ প্রদান করেন।
এ দিকে, চৌধুরী রাসেল আহমেদের দায়ের করা রিট আবেদন ১০ জুলাই খারিজ (নাকচ) করেন দামুড়হুদা সহকারী জজ আদালতের বিচারক। চুয়াডাঙ্গা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর মোহাঃ মারুফ সরোয়ার বাবু লিখিতভাবে আইনি মতামত দিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুস সাত্তারকে। গতকাল দুপুর ১২টার দিকে প্রয়োজনীয় কাগজপত্র আব্দুছ সাত্তারের হাতে তুলে দেন কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি তৈয়ব আলী, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, সাবেক যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান সহ নেতৃবৃন্দ।
এ বিষয়ে আব্দুস সাত্তার বলেন, "আইনি পরামর্শ ও কুষ্টিয়া আঞ্চলিক শ্রম অধিদপ্তরের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। দুই দিক থেকে সিদ্ধান্ত পেলেই নির্বাচনী কার্যক্রম শুরু করা হবে।"
ঘোষিত তফসিল অনুযায়ী ১৪ মার্চের নির্বাচন ১১ মার্চ স্থগিত করার কয়েক দিনের মাথায় ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক। ফলে শ্রমিক-কর্মচারীরা হয়ে পড়েন অভিভাবকহীন। শ্রমিকসেবা পড়েছে মুখ থুবড়ে। নেতৃত্ব শূন্য শ্রমিক ইউনিয়নের ঝুলছে তালা। ভোটের পক্ষে-বিপক্ষে গোপনে বা প্রকাশ্যেই দৌড়াচ্ছেন নেতৃবৃন্দ। সম্প্রতি কেরুজ আঙিনায় শ্রমিক-কর্মচারীদের মধ্যে ভোটের আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বইছে ভোটের মৃদু বাতাস। নির্বাচনের বিপক্ষেররা তিমিরে থাকলেও প্রকাশ্যে রয়েছেন পক্ষের লোকজন। তবে শেষ অবধি ভোটের মৃদু বাতাস থেমে যাবে কিনা তা নিয়েও ভোটারদের মধ্যে সংশয় রয়েছে। অনেকেই মন্তব্য করে বলেছেন, এবার হয়তো ভোট হবে। আবার কারো কারো মুখ থেকে শোনা যাচ্ছে মৌসুমবিহীন ভোট কীভাবে হতে পারে?
কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয় ২৫ জানুয়ারির সাধারণ সভা থেকে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় ভোটের দিনক্ষণ নির্ধারিত হলেও সে যাত্রায় ভেস্তে যায় নির্বাচন। বহু চড়াই-উতরাই পেরিয়ে পুনরায় ৬ মার্চ ঘোষিত তফসিল অনুযায়ী ভোট হওয়ার কথা ছিল ১৪ মার্চে। শেষ অবধি সে ভোটও স্থগিত হয়। সে থেকেই একটি পক্ষ নির্বাচনের লক্ষ্যে শুরু করেন দৌড়ঝাঁপ। অবশেষে তারা সাফল্যের দ্বারপ্রান্তে বলে মন্তব্য কেরুজ শ্রমিক-কর্মচারীদের সিংহভাগ ভোটার। শেষ অবধি দেখার অপেক্ষা। তবে হতাশা কাটবে না ততক্ষন যতক্ষণ তৃতীয়বারের মতো তফসিল ঘোষণা ও নির্বাচন সম্পন্ন না হয়।
এমএসএম / এমএসএম
বোয়ালখালী সাংবাদিক ফোরাম - চট্টগ্রামের আত্মপ্রকাশ
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জ-এর ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত
রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার
ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ
নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার
রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী
চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ