ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

চিতলমারীতে ৪০০ গ্রাম গাঁজাসহ 'গাঁজা ঠাকুর' গ্রেফতার


চিতলমারী প্রতিনিধি photo চিতলমারী প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৭-২০২৫ দুপুর ১২:৩৫

বাগেরহাটের চিতলমারী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৫ জুলাই) রাত ১২টা ৪৫ মিনিটে উপজেলার খড়মখালি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন খড়মখালি গ্রামের ঠাকুর দাস মণ্ডল, যিনি স্থানীয়ভাবে 'গাঁজা ঠাকুর' নামে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

চিতলমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শরিফ আল মামুন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। খড়মখালির সমীর দাসের বসতবাড়ির উঠান থেকে প্লাস্টিকের ব্যাগে থাকা অবস্থায় গাঁজাসহ ঠাকুর দাস মণ্ডলকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৬ হাজার টাকা।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. শাহাদাৎ হোসেন জানান, "মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়েছে।" তিনি আরও জানান, এ ঘটনায় চিতলমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যার নম্বর ০৬, তারিখ ১৫-০৭-২০২৫।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার