ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মেহেরপুর পৌর শহরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ১৬-৭-২০২৫ দুপুর ৩:৫৬

মেহেরপুর শহরের প্রাণকেন্দ্রে হোটেল বাজারের নিমতলা রনি রেস্তোরাঁর সামনে আজ বুধবার (১৬ জুলাই) সকাল ৮টার পর একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সরফরাজ খান সোনা (৫৫) নিহত হয়েছেন।

নিহত সরফরাজ খান সোনা মেহেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পুরাতন পোস্ট অফিস মোল্লা খাঁ মেজো ছেলে এবং হোটেল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মনা গ্লাস হাউজের মালিকের ছোট ভাই ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, দ্রুতগামী একটি ড্রাম ট্রাক মোটরসাইকেল আরোহী সরফরাজ খান সোনাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। বাম পাশে একটি পরিবহন দাঁড়িয়ে থাকায় তিনি কোনো সাইড পাননি এবং ঘটনাস্থলেই পড়ে যান। ট্রাকটি তাকে চাপা দিয়ে দ্রুতবেগে স্থান ত্যাগ করে। স্থানীয় জনতা এবং এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেছেন যে, দুর্ঘটনার খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছান। ঘাতক ট্রাক এবং ট্রাক চালককে শনাক্ত করার অভিযান চলছে। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার কারণে মেহেরপুর পৌর শহরে শোকের ছায়া বিরাজ করছে।

স্থানীয় এলাকাবাসী আরও জানিয়েছেন যে, মেহেরপুর পৌর শহরের বিভিন্ন সড়কে যেমন কোর্ট মোড়, হোটেল বাজার, পুরাতন বাস স্ট্যান্ড, কলেজ মোড়, হাসপাতাল মোড় সহ বিভিন্ন স্থানে যেখানে-সেখানে গাড়ি পার্ক করা থাকে এবং পৌর শহরের ভিতরে গরু চলাচল করে। এতে পথচারীরা দুর্ঘটনায় পড়ছেন। এই বিষয়টি মেহেরপুর জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন মেহেরপুর পৌরবাসী।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস