ভূরুঙ্গামারীর পাগলারহাট বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি'র এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গ্রাহকদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র একটি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের পাগলারহাট বাজারে ইসলামী ব্যাংকের এই আউটলেটটি উদ্বোধন করা হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র রংপুর বিভাগের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মতিউর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভূরুঙ্গামারী শাখা প্রধান ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ আকরামুল ইসলাম সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন খবিরুল ইসলাম পলিন। ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জামায়াতের কুড়িগ্রাম জেলা সাবেক আমির আজিজুর রহমান সরকার স্বপন এবং বিশিষ্ট ইসলামী বক্তা প্রভাষক রুহুল আমীন হামিদী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা সুদ মুক্ত ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ