ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা মামলায় আওয়ামী লীগ নেতা চান্না মন্ডল গ্রেফতার
বৈষম্য বিরোধী ছাত্রদের একদফা আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা মামলায় ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডলকে (৭০) গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। তাকে ঈশ্বরদী শহরের পূর্ব টেংরী স্টেশন রোডের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঈশ্বরদী দিয়ার বাঘইলের মৃত আব্দুস সাত্তার মন্ডলের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খানের নির্দেশে, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমারের সার্বিক তত্ত্বাবধানে এবং ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ স ম আব্দুন নূরের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল আজ ১৬ জুলাই'২৫ ভোর রাতে তার নিজ বাড়িতে অভিযান চালায়।
তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত ঈশ্বরদী থানার ১০ (৮)২৪ নং মামলার তদন্ত প্রাপ্ত আসামি। আজ সকালে গ্রেপ্তারকৃত আসামি চান্না মন্ডলকে পাবনার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে