ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক দৃষ্টান্ত: জলাবদ্ধ রাস্তা থেকে পানি অপসারণ


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ১৬-৭-২০২৫ বিকাল ৫:২৫

মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম একটি মানবিক কাজের দৃষ্টান্ত স্থাপন করে এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন। তিনি কুতুবপুর ইউনিয়নের মনোহরপুর ভায়া নিশ্চিন্তপুর গ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধ একটি রাস্তা থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন।

উজলপুর মাধ্যমিক বিদ্যালয়ের একটি প্রোগ্রাম শেষে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে মোঃ খাইরুল ইসলাম মনোহরপুর গ্রামে দেখতে পান এলজিইডির একটি রাস্তায় প্রায় হাঁটু পর্যন্ত পানি জমে আছে। কোনো এক ব্যক্তি রাস্তার পাশে বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে পানি আটকে রেখেছিল। মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে কাছে পেয়ে এলাকাবাসী অভিযোগ করেন যে, তারা দীর্ঘদিন ধরে এই রাস্তায় চলাচল করতে পারছেন না এবং এ বিষয়ে তার হস্তক্ষেপ কামনা করেন। তিনি সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন।

তিনি এক এক করে বাড়ির মালিকদের জিজ্ঞাসা করতেই তারা একে অপরের উপর দায় চাপিয়ে দেয়। মানবিক দৃষ্টিকোণ থেকে এই নির্বাহী কর্মকর্তা গ্রাম পুলিশের সহায়তায় এবং সঙ্গে থাকা লোকজন নিয়ে পাশের বাড়ি থেকে কোদাল এনে মাটি কেটে পানি বের করে দেন। মুহূর্তের মধ্যেই রাস্তা থেকে পানি সরে যায়। এতে এলাকাবাসী দারুণ খুশি হন।

তিনি আরও জানান যে, এই পানি নিষ্কাশনকে কেন্দ্র করে এলাকায় অনেক মারামারি ও গন্ডগোল হয়েছিল, যার সমাধান কেউ করতে পারেনি। যারা পানি আটকে রেখেছিল, তাদের ভয়ে কেউ কথা বলত না। তিনি বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে যথাযথ ব্যবস্থা নিয়েছেন এবং সেখানেই তার চাকরির সার্থকতা খুঁজে পান। তিনি এটিকে একজন সরকারি কর্মকর্তা হিসেবে তার দায়িত্ব পালন করা মাত্র বলে উল্লেখ করেন।

স্থানীয় এলাকাবাসীরা আরও জানান যে, মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মহোদয় আজ যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন, এভাবে যদি সরকারের প্রত্যেকটা দপ্তরের অফিসাররা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তাহলে সমাজের ও দেশের অনেক সমস্যার সমাধান হবে এবং সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত হবে বলে তারা আশা করেন।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস