কমলগঞ্জে দেড় কেজি গাঁজাসহ এক নারী আটক
মৌলভীবাজারের কমলগঞ্জে বিশেষ অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) বিকাল সাড়ে ৫টার দিকে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিঙ্গা চা বাগান (বাজার লাইন) এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সুভদ্রা বুনার্জি ও তার স্বামী বিরেন বুনার্জি তাদের ঘরে গাঁজা বিক্রির জন্য মজুদ রেখেছেন। অভিযান টের পেয়ে বিরেন বুনার্জি কৌশলে পালিয়ে যান।
পরবর্তীতে নারী পুলিশের সহায়তায় সুভদ্রা বুনার্জিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তল্লাশির সময় তার ঘরে তল্লাশি করে ১টি নীল পলিথিনে মোড়ানো ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি কাগজের বাক্সে মাদক বিক্রির ৯০০ টাকা জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, "পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নারী তার স্বামীর সহায়তায় গাঁজা বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।"
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন
চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার
ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি
লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন
কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন
আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল
নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১
ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য