ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

বাকেরগঞ্জ পৌর শহরের সৌন্দর্য বৃদ্ধিতে ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটে উঠেছে নতুন সৌন্দর্য


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ১৭-৭-২০২৫ দুপুর ১২:১৯

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার উদ্যোগে সড়কের ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

পৌর প্রশাসক রুমানা আফরোজের নির্দেশে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার।

গত ১৫ জুলাই (মঙ্গলবার) ও ১৬ জুলাই (বুধবার) পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে ফুটপাতে গড়ে ওঠা বেশ কয়েকটি দোকান ও অস্থায়ী স্থাপনা ভেঙে ফেলা হয়। এরপর সেখানে বালু ফেলে ইট সলিং রাস্তা নির্মাণ করে জনসাধারণের জন্য ফুটপাত তৈরি করা হয়েছে।

পৌরসভার প্রশাসক রুমানা আফরোজ জানান, "দীর্ঘদিন ধরে বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে সড়কের ফুটপাত অবৈধভাবে দখল করে রেখেছিল কিছু ব্যবসায়ী ও হকার। এতে পথচারীরা সড়কের উপর দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছিল, ফলে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।"

এদিকে উচ্ছেদ অভিযানের পাশাপাশি ফুটপাত সংস্কার কাজও করা হয়েছে। এতে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করে জানান, অনেক দিন পর তারা ফুটপাতে হাঁটার সুযোগ পাচ্ছেন।

এমএসএম / এমএসএম

সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা  উদ্ধার, ৪ জন গ্রেফতার

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ‎ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল

টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান

বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ