যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লার জানাজা সম্পন্ন
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের দক্ষিণ ফুলদি গ্রামের বীর মুক্তিযোদ্ধা, সমাজসেবক মোঃ শাহজাহান মোল্লা (মৃত সামসুল হক মোল্লার ছেলে) আজ বুধবার (১৬ জুলাই, ২০২৫) দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকা প্রো অ্যাকটিভ হাসপাতালে বার্ধক্যজনিত রোগের চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃতকালে তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।
বাদ এশা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লার জানাজার নামাজ যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়। জানাজা শেষে তাকে দক্ষিণ ফুলদি নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় জানাজায় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম ও গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুল্লাহ, বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ সহ উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন এলাকার লোকজন।
এমএসএম / এমএসএম
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন
রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান
‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান
ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা