ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

পার্বত্য চট্টগ্রামের বৈষম্যমূলক আইন সংশোধনে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নিতে হবে: পিসিএনপি


মনু মারমা, রাঙামাটি photo মনু মারমা, রাঙামাটি
প্রকাশিত: ১৭-৭-২০২৫ বিকাল ৫:৩৯

পার্বত্য শান্তি চুক্তি সহ পার্বত্য চট্টগ্রামের বৈষম্যমূলক আইনগুলো সংশোধনে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) নেতৃবৃন্দ।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের প্রতিনিধি সম্মেলনে এই দাবি জানানো হয়।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, স্থায়ী কমিটির সদস্য আব্দুল কাইয়ুম, মাওলানা আবু বকর ও মোরশেদা আক্তার, খাগড়াছড়ি জেলা সভাপতি মোঃ লোকমান হোসেন, রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম। সভা পরিচালনা করেন জেলা যুগ্ম সম্পাদক মোঃ সেলিম উদ্দিন।

আলোচনায় বক্তারা আরও বলেন, বৈষম্য বিরোধী চেতনা নিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর শেষ হতে চললেও এই সরকার পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি-বাঙালির মধ্যে বৈষম্য নিরসন করতে পারেনি। উল্টো এই সরকারের অধীনে গঠিত জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ডে বাঙালিদের অধিকার বঞ্চিত করা হচ্ছে। এই সব প্রতিষ্ঠানের উন্নয়নে সমতা নেই অভিযোগ করে নেতৃবৃন্দ বলেন, জুলাই বিপ্লবের পর পার্বত্যবাসী আশা করেছিল পাহাড়ের সকল ধরনের বৈষম্য নিরসন হবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার পার্বত্যবাসীকে হতাশ করেছে। সরকারের উপদেষ্টা পরিষদের কতিপয় সদস্য এবং সংস্কার ও জাতীয় ঐক্যমত কমিশন পার্বত্য চট্টগ্রাম বিষয়ে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত ও বক্তব্য দিয়ে যাচ্ছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই পাহাড়ের বিরাজমান বৈষম্য নিরসনে উদ্যোগ না নেওয়া হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন