সিংগাইর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ভিপি শহীদ আর নেই
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সিংগাইর সরকারি কলেজের সাবেক ভিপি মো. শহিদুর রহমান শহিদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর রাতে সিংগাইর পৌরসভার ২নং ওয়ার্ড আজিমপুর গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ওই এলাকার আব্দুর রশিদের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, তিন সন্তান, মা-বাবা, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। এছাড়া গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নাশকতা ও হত্যা মামলার আসামি হয়ে দীর্ঘ সময় কারাবাস করে গত দুই সপ্তাহ আগে জামিনে মুক্তি পান। এর মধ্যেই হঠাৎ করে বৃহস্পতিবার ভোররাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত