ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে নিখোঁজের তিনদিন পর ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৭-২০২৫ দুপুর ১২:১৯

সীতাকুণ্ডে নিখোঁজের তিন দিন পর মানিক দেবনাথ (২২) নামে এক যুবকের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৬টায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের মুক্তা পুকুর পাড়ের শ্মশান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বুধবার (১৬ জুলাই) মানিকের মা সীতাকুণ্ড মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি জানান, মানিক দুই দিন আগে বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে বের হয়ে যায়। এরপর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, “নিখোঁজের বিষয়ে মানিকের মা থানায় জিডি করেছিলেন। তিনি জানান, ছেলেটি যাওয়ার আগে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে বেরিয়ে যায়। এমনকি, স্থানীয় বন্ধু-বান্ধব ও পরিচিতদের কাছ থেকেও টাকা ধার চেয়েছিল সে।”

খোঁজ নিয়ে জানা গেছে, মানিক সীতাকুণ্ড বাজারের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে কাজ করতেন। গত তিন দিন ধরে তিনি কর্মস্থলেও অনুপস্থিত ছিলেন।

ওসি আরও জানান, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি। আমি নিজেও উপস্থিত ছিলাম। মরদেহের অবস্থান ও অবস্থা দেখে মনে হচ্ছে এটি কয়েকদিন আগের। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন