ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

অশ্রুসিক্ত নয়নে বিদায় জানানো হলো ভূরুঙ্গামারীর (ইউ এন ও) মোঃ গোলাম ফেরদৌস কে


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১৮-৭-২০২৫ দুপুর ৪:৫০

অশ্রুসিক্ত নয়নে গভীর  ভালোবাসা ও  শ্রদ্ধায় বিদায় জানানো হলো ভূরুঙ্গামারীর  উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম ফেরদৌসকে।

বৃহস্পতিবার (১৭জুলাই   ২০২৫ ) সন্ধ্যায়  উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  এক আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, “মো. গোলাম ফেরদৌস ছিলেন দায়িত্বশীল, সৎ ও মানবিক প্রশাসক, যিনি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন। তাঁর কর্মদক্ষতা, সহজ-সরল আচরণ ও আন্তরিকতায় তিনি ভূরুঙ্গামারীবাসীর হৃদয়ে অমলিন হয়ে থাকবেন চিরদিন ।”

বিদায় অনুষ্ঠানে আবেগাপ্লুত কণ্ঠে মো. গোলাম ফেরদৌস বলেন,
“ভূরুঙ্গামারীর মানুষ আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছে, তা আমি আজীবন মনে রাখবো। উন্নয়ন ও সেবার যে সামান্য চেষ্টা করেছি, তা আপনাদের সহযোগিতার কারণেই সম্ভব হয়েছে। জীবনের যেখানেই থাকি না কেন, ভূরুঙ্গামারীর জন্য আমার হৃদয়ে সবসময় আলাদা জায়গা থাকবে।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী উপজেলার বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক জনাব ফরিদুল হক শাহিন শিকদার, সাবেক যুবদলের সভাপতি ও জয়মনির  হাট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ সরকার, সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক  সাখাওয়াত হোসেন তৌহিদ, সোনারহাট স্থল   বন্দরের আমদানি  রপ্তানিকারক  সমিতির আহবায়ক  জনাব ইফতেখারুল ইসলাম শামা, সদস্য সচিব এসহাক আলী মাস্টার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াসিন , ভুরুঙ্গামারী উপজেলার বিএনপির জাসাস  কমিটির যুগ্ম আহ্বায়ক এস এম মহিবুল নঈম সিমন ও ভূরুঙ্গামারী উপজেলার ইউনিয়নের চেয়ারম্যান গন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

উক্ত অনুষ্ঠানে  তাঁকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও স্মারক উপহার প্রদান করা হয়। এ সময় আবেগঘন পরিবেশে অনেকের চোখে জল এসে যায়।

উল্লেখ্য, একই সঙ্গে ভূরুঙ্গামারী উপজেলার নতুন  ইউএনও  জনদেব মিত্র কে বরণ করে নেওয়া হয়।  মো. গোলাম ফেরদৌস সম্প্রতি প্রোমোশনজনিত কারণে নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে ভূরুঙ্গামারী উপজেলা থেকে বিদায় নিচ্ছেন।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার