ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে "জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫" উপলক্ষে প্রতীকী ম্যারাথন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ১৮-৭-২০২৫ দুপুর ৪:৫০

মেহেরপুরে " জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ " উপলক্ষে প্রতীকী ম্যারাথন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান-২৪ এর চেতনাকে ধারণ করে আয়োজন করা হয়। শুক্রবার (১৮) জুলাই সকালে মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে সিফাত মেহনাজ, জেলা প্রশাসক, মেহেরপুর প্রতিকী ম্যারাথনের উদ্বোধন ঘোষণা করেন এবং সার্বিক সহযোগিতা করে যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা ক্রীড়া সংস্থা, মেহেরপুর।

প্রতিযোগীরা মেহেরপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র  থেকে যাত্রা শুরু করে দিঘির পাড়া, হাসপাতাল মোড়, কলেজ মোড়, হোটেল বাজার হয়ে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ প্রতীকী ম্যারাথনে ১ম স্থান শিপন, ২য় স্থান আহসান হাবীব, ৩য় স্থান সাজ্জাদ মাহমুদ সহ আরো কয়েকজন বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান-২৪ এর চেতনাকে ধারণ করে আয়োজিত এই ম্যারাথনে জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা সহ বিভিন্ন স্তরের শ্রেনী- পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এই প্রতীকী ম্যারাথন নতুন প্রজন্মের কাছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান-২৪ এর চেতনা, ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতে সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন। এই সকল আয়োজনের মধ্যে গণতন্ত্র সচেতনতা ও দেশপ্রেম জাগিয়ে তুলতে সহায়ক হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপারের প্রতিনিধি , জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাগণ ও অংশগ্রহণকারী অন্যান্য জুলাই্  যোদ্ধাগণ , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস