ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কাউনিয়ায় জমিজমা নিয়ে ভাইয়ের হাসুয়ার আঘাতে ভাই নিহত, গ্রেফতার ১


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ১৯-৭-২০২৫ দুপুর ৪:৫০

কাউনিয়া উপজেলার হারাগাছে জমিজমা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাসুয়ার কোপে জ্যাঠাতো ভাই মাসুদার রহমান (৪৫) নিহত হয়েছেন। গত শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ বকুলতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুদার রহমান ওই এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।

নিহতের ভাই মামুনুর রহমান জানান, ভিটেবাড়ির ৮ শতক জমি নিয়ে তাদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ সংক্রান্ত বিজ্ঞ আদালতে মামলাও চলমান আছে। শুক্রবার সন্ধ্যায় আমার চাচা আব্দুল লতিফ দলবল নিয়ে ওই বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে আসলে মাসুদার রহমান এতে বাধা দেন। এ সময় ক্ষিপ্ত হয়ে আব্দুল লতিফের ছেলে সাইফুল ইসলাম তার হাতে থাকা হাসুয়া দিয়ে মাসুদার রহমানের ঘাড়ে কোপ মারলে সেখানেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মাসুদারকে মৃত ঘোষণা করেন।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযুক্তদের মধ্যে এক নারীকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়