বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৫ সিঙ্গাপুরে অনুষ্ঠিত
সিঙ্গাপুরে অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল “বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৫”। বাংলাদেশ থেকে প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ উৎসাহিত করতে এই বিশেষ সম্মাননার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
২০২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে সিঙ্গাপুর থেকে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সর্বোচ্চ ১.৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য "হো ল' কর্পোরেশন"-কে “সেরা রেমিটার্স ২০২৫” সম্মাননায় ভূষিত করা হয়।
প্রতিষ্ঠানটির পক্ষে সম্মাননা গ্রহণ করেন হো ল' কর্পোরেশনের ম্যানেজার, কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের কৃতি সন্তান, সিঙ্গাপুরস্থ ড. খন্দকার মোশাররফ ফাউন্ডেশন-এর সম্মানিত উপদেষ্টা জনাব মোঃ বাবুল খন্দকার।
এই অর্জন নিঃসন্দেহে প্রবাসী বাংলাদেশিদের জন্য গর্বের বিষয়। জনাব বাবুল খন্দকারকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তিনি যেন ভবিষ্যতেও দেশ ও সমাজের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন—এই কামনা রইল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম নজরুল ইসলাম, অগ্রণী ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহমেদ, দৈনিক বণিক বার্তা-এর ব্যবসা উন্নয়ন ও ব্র্যান্ডিং পরিচালক মনজুর হোসাইন, এছাড়াও সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ