রাণীশংকৈল জগদল সীমান্তে আটক ৬ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তে আটক ছয় বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। রবিবার (২০ জুলাই) ওই সীমান্ত দিয়ে তাদেরকে বিজিবির হাতে তুলে দেওয়া হয়।
আটককৃতরা হলেন– বালিয়াডাঙ্গী উপজেলার হরিনমারী গ্রামের মমিনটোলা গ্রামের কেয়ামুদ্দিনের ছেলে মো. শফিকুল (২৪) বাদামবাড়ি গ্রামের বোনাস আলীর ছেলে মো. রোহান (১৯), বারাসাত গ্রামের পিন্টর ছেলে মো. নাইম (১৭), একই গ্রামের মো. হামিদুলের ছেলে মো. আলামিন (১৭), সুতকিয়াপাড়া গ্রামের লোসিরের ছেলে মো. রাসেল (২১) ও মুরমুলা গ্রামের মো. দামিহ উদ্দিনের ছেলে মো. আনোয়ার (২২)। তাদের সবার বাড়ি পাশ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলায়।
বিজিবি সূত্র জানায়, তারা দীর্ঘদিন ধরে ভারতের একটি ইটভাটায় কাজ করছিলেন। বাড়ি ফেরার পথে ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে। দুপুরে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীম আহমেদ বলেন, ‘আমরা ছয়জনকে পেয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের রাণীশংকৈল থানায় হস্তান্তর করা হয়েছে।'
রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক সকালের সময় প্রতিনিধিকে জানান, ‘থানায় আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় মামলা দায়ের করার প্রস্ততি চলছে। আগামিকাল তাদের জেলা কারাগারে পাঠানো হবে মর্মেও ওসি জানান।'
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা