রাণীশংকৈলে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ২০২২-২৪ অর্থবছরের এসএসসি ও এইচ এসসি পর্যায়ের কৃতি ছাত্র-ছাত্রীদের (A+) সংবর্ধনা ও পুরস্কার দেয়া হয়েছে। এ উপলক্ষে সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলা মাধ্যমিক ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক শিক্ষা অফিস হলরুমে মাধ্যমিক শিক্ষা অফিসার বেলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান।
বিশেষ অতিথি ছিলেন- জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার ও অধ্যক্ষ নেকমরদ সরকারি কলেজ মকবুল হোসেন। এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার কৃতি ছাত্র-ছাত্রী, অভিভাবক, কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন- বেলাল উদ্দিন সরকার। তিনি তার বক্তব্যে ২০২২-২৩ অর্থবছরে উপজেলায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের সাফল্য তুলে ধরেন। ইউএনও তার বক্তব্যে কৃতি ছাত্র ছাত্রীদের প্রশংসা করেন এবং আগামিতে তাদের সাফল্য অব্যাহত রাখার জন্য উৎসাহ ও পরামর্শ দেন। এইসাথে তিনি ২০২৪'র জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করার জন্য ছাত্র ছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করেন। পরে মোট ৩৮ জন কৃতি ছাত্র ছাত্রীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ দেয়া হয়। প্রসঙ্গত এরমধ্যেই সরকারিভাবে তাদের নিজ নিজ একাউন্টে এসএসসি পর্যায়ে ১০ হাজার এবং এইচএসসি পর্যায়ে ২৫ হাজার করে টাকা অনলাইনে দেয়া হয়।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা