ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে ইয়াবাসহ ৩ জন আটক


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ২১-৭-২০২৫ দুপুর ৪:১১

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে।  

আটককৃতরা হলেন, হামিম হোসেন (৪৫), পিতা-মোসাদ্দেক হোসেন, মেহেরপুর সদর উপজেলা আমঝুপি গ্রাম, মামুন রেজা (৪০), পিতা-মৃত কিনু শেখ ও আল ইমতিয়াজ নাহিদ (৩২), পিতা-আশরাফুজ্জামান, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের।

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যে, মেহেরপুর জেলাকে আমরা মাদক মুক্ত করতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। আটককৃত আসামি হামিম হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরদিকে আল ইমতিয়াজ নাহিদ ও মামুন রেজার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে তিনি জানিয়েছেন। 

 

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস