লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ৬ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে লোহাগড়া পৌর আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শরিফুল ইসলাম সাবু এ কমিটি ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক কাজী আব্দুল আলীম, এসএম এহসানুল হক কুশল, সৈয়দ আমিনুল ইসলাম জাকির, রবিউল ইসলাম ও মো. ইমামুল শেখ। এ সময় লাহুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের মো. কামরুল ইসলামকে সভাপতি ও রাসেল শেখকে সাধারাণ সম্পাদক, সহ-সভাপতি আশরাফুল ইসলাম ও শরিফুল ইসলাম নাদিম, সহ-সাধারণ সম্পাদক মোরশেদ মোল্যা ও সাংগঠনিক সম্পাদক শেখ শওকতুর রহমান কাবুলের নাম ঘোষণা করা হয়।
উপজেলা স্বোচ্ছাসেবক লীগের আহ্বায়ক শরিফুল ইসলাম সাবুর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন- লোহাগড়া উপজেলা আ‘লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান, নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জল ও সাধারন সম্পাদক এসএম পলাশ। এছাড়াও সম্মেলনে আ‘লীগের অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে ২০০০ সালের ১৮ ডিসেম্বর লাহুড়িয়া স্কুল মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর