মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মহসিন উদ্দিন গাজীর শোক প্রকাশ
উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন উদ্দিন।
এক শোকবার্তায় তিনি বলেন, “আজ আমাদের হৃদয় ভারাক্রান্ত, আমরা গভীরভাবে শোকাহত। অনেক পরিবার হারিয়েছে তাদের প্রাণাধিক প্রিয় সন্তানকে, শিক্ষকরা হারিয়েছেন আদরের শিক্ষার্থীদের, বন্ধুরা হারিয়েছে প্রিয় মুখগুলোকে, আর আমাদের প্রিয় স্বদেশ হারিয়েছে সম্ভাবনাময় ভবিষ্যৎকে।”
তিনি আরও বলেন, “এই দুর্ঘটনায় যারা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি। আর যারা চলে গেছেন—তাঁদের জন্য চোখ ভেজা ভালোবাসা ও অন্তরের গভীর থেকে প্রার্থনা। আল্লাহ তাঁদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন এবং তাঁদের পরিবারগুলোকে এই শোক সহ্য করার শক্তি দিন।”
উল্লেখ্য, রোববার দুপুরে দিয়াবাড়ি এলাকায় একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়। এতে স্কুল চলাকালীন সময়ে শিক্ষার্থীসহ কয়েকজন গুরুতর আহত হন এবং কয়েকটি প্রাণহানি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ